Breaking News:


শিরোনাম :
মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: দগ্ধ ১২, ১ জনের মৃত্যু রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাই: ট্রাম্প বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঝড় ও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা

বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কমিটি

  • ০৮:৫০ পিএম, সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে এবার পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সোমবার ২০ অক্টোবর ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এক বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটিতে বাহিনীর আরও চার কর্মকর্তাকে রাখা হয়েছে।

তারা হলেন- ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন, ঢাকা-১৯ এর ওয়্যারহাউজ পরিদর্শক মো. তোজাম্মেল হোসেন ও ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি নীতিমালা অনুসারে দুই পাতায় তদন্ত প্রতিবেদন অধিদপ্তরে দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে শাহজালালের আমদানি কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, পুলিশ, আনসার, র‌্যাব, এপিবিএন, বিমান বাহিনী, নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ২৭ ঘন্টা রবিবার বিকাল ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে, দেশে কয়েক দিনের মধ্যে বড় ধরনের কয়েকটি অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে একটি ‘কোর কমিটি’ গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত সাত সদস্যের এ কমিটিকে ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech