Breaking News:


শিরোনাম :
পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫ সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী চার বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১

  • ০৮:২৩ এএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারবাহিকতায়  লতি মাসের ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত যৌথ বাহিনী পরিচালিত অভিযানে সারাদেশে ১৫১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে।

এরই ধারাবাহিকতায় গত ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে।

এ সকল অভিযানে অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ১৫১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩টি কার্তুজ, ৩৫টি ককটেল, দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, নগদ অর্থ ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া, বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণে সহায়তার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech