Breaking News:


শিরোনাম :
পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫ সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী চার বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

গহীন পাহাড়ে ‘গোপন বন্দিশালা’থেকে পাচারের উদ্দেশে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার

  • ০৮:২৩ পিএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে ‘গোপন বন্দিশালা’থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের।

শুক্রবার ২৪ অক্টোবর বিকালে কোস্ট গার্ড পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশনটির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাহউদ্দিন রশীদ তানভীর।

তিনি জানান, বৃহস্পতিবার ২৩ অক্টোবর মধ্যরাতে গহীন পাহাড়ের গোপন বন্দিশালায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ কিছু লোকজনকে জড়ো করার খবর পায় কোস্ট গার্ড।

পরে রাত ২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। বাহারছড়া ইউনিয়নের পিনিসভাঙ্গা এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারকারীদের ‘গোপন আস্তানায়’বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সাগরপথে মানবপাচারে জড়িত কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। যারা বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে পাঠানোর প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও জড়ো করতেন। পরে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন।

উদ্ধার হওয়াদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech