Breaking News:


শিরোনাম :
পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫ সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী চার বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড : পুড়ল পোশাক কারখানা

  • ১১:৪১ এএম, শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার ২৪ অক্টোবর রাতে ছয় তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় তৈরি পোশাকের কারখানা ছিল।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় পোশাক কারখানা, তৃতীয় তলা বর্তমানে ফাঁকা এবং ওই তলায় কোনো প্রতিষ্ঠানও নেই। ভবনটির দ্বিতীয় তলায় বিবাহ বাড়ি নামের একটি কমিউনিটি সেন্টার এবং নিচতলায় দোকানপাট।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ষষ্ঠ তলা পুড়ে গেলেও অন্য তলাগুলোতে আগুন ছড়াতে দেয়নি ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে আরও তিনটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ভবনটিতে থাকা পোশাক কারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেছিলেন।তবে তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech