শিরোনাম :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ছিটমহল বিনিময়ের ১১ বছর: বাসিন্দারা এখন কেমন আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থ: জামায়াত আমির স্পেনের সেউতায় অভিবাসন প্রত্যাশীদের ঢল- ৫৭ মরদেহ উদ্ধার, দুই সীমান্তে সেনা মোতায়েন

পর্যটন খাতে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন ৩ সাংবাদিকসহ ১৩ জন

  • ০৮:৪৬ পিএম, শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
ছবি: বাসস

।।বিকে রিপোর্ট।।
দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিকসহ ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫’।

উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় দেশের শীর্ষ পর্যটন ব্যক্তিত্ব, ভ্রমণ ব্লগার, ফটোগ্রাফার ও সাংবাদিকরা বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন।

সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- দৈনিক কালের কণ্ঠ’র বিজনেস এডিটর মাসুদ রুমী, এশিয়ান টিভির চিফ নিউজ এডিটর ও এটিজেএফবি’র সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও এটিজেএফবি’র যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সুমন। এছাড়া প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন শুভাশীষ ভৌমিক।

অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- স্টোরিটেলিং ট্রাভেল ভ্লগার আরকে সোহান, উইমেন ট্রাভেল ভ্লগার জান্নাত (দ্য লুনাটিক ট্রাভেলার), কাপল ও ফ্যামিলি ট্রাভেল ভ্লগার পেটুক কাপল, রাইজিং ট্রাভেল ভ্লগার জাস্ট এ মিনিট, ফটো প্রতিযোগিতায় হৃদয়, বিপুল আহমেদ ও তন্ময় দাস, ভিডিও প্রতিযোগিতায় শাহরিয়ার হোসেন শিজু এবং গল্প লেখা প্রতিযোগিতায় সাজিব মাহমুদ।

এবারের মেলায় দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন রয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে- পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন, তুরস্ক ও স্বাগতিক বাংলাদেশ।

মেলায় এয়ার টিকিট, হোটেল বুকিং ও ভ্রমণ প্যাকেজে বিশেষ মূল্যছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech