শিরোনাম :
ট্রাম্পের ‘পা ভেঙ্গে’ দেয়ার হুমকি ইরানি সেনাপ্রধানের হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১ ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় কভার্ড ভ্যানের নিচে প্রাণ গেল আইইউবি ছাত্রের বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়ন বৈধ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু : ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

আবহাওয়া শুষ্ক থাকবে : আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

  • ১০:১৫ এএম, সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে ও তাপমাত্রা হালকা বাড়বে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার ৩ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।    

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শুরুতেই এমন উষ্ণতা মৌসুমি পরিবর্তনের প্রভাবেই ঘটছে। উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইতে শুরু করলেও বায়ুমণ্ডলে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বর্তমানে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন শুরু হলেও আর্দ্রতার মাত্রা কমেনি। ফলে দিনে সূর্য উঠলে গরম বেশি লাগছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আগমনি বার্তা অনুভূত হতে পারে।

তিনি আরও জানান, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আগামী কয়েক দিন তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশে মাঝে মধ্যে হালকা মেঘ দেখা যেতে পারে।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech