Breaking News:


শিরোনাম :
বৈশ্বিক সেবা রপ্তানি এবং মৌলিক প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে সিলেট টেস্ট: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ৩ দিনের সফর শেষে জানালেন ট্রাম্প স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ বিরোধীদলীয় নেতার ঈদ যাত্রার ২৬ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত উত্তরা ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন কাল জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

দে আর অল ক্রিমিনাল : বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে সরকার

  • ০৭:১০ পিএম, মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘দে আর অল ক্রিমিনাল- বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।  

তিনি বলেন, যেসব পুলিশ অফিসাররা পালিয়ে গেছে তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে আপনাদের( মিডিয়া) সহযোগিতা দরকার। আপনারা ওই দেশে (প্রতিবেশী একটি দেশের প্রতি ইঙ্গিত করে) গিয়েছিলেন, সেখানে আপনারা প্রশ্ন করতে পারতেন—তোমরা এই ক্রিমিনালগুলোকে কবে ফেরত দিবা।

তিনি বলেন, আমাদের কাছে ‘দে আর অল ক্রিমিনাল’। তাদের পেলেই নিয়ে আসবো। আমরা চেষ্টা করছি তাদের ফিরিয়ে আনার জন্য।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিয়ে প্রতিবেদন অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

বিগত সরকারের সময় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কয়েকজন ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বেশিরভাগকে পরিবর্তন করার চেষ্টা করবো। কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা আছে, সবাইকে পরিবর্তন করতে পারবো না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথমত বিগত তিন নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের বাদ দেবো। তারপর দেখবো দুটি নির্বাচনের সঙ্গে জড়িত ছিল কারা। এরপর দেখবো একটি নির্বাচনে কারা ছিল, যদি আমার কাছে বিকল্প থাকে তবে তাকেও বাদ দিয়ে দেবো। তবে নতুন রিক্রুট করে নতুন ওসি নিয়ে আসতে পারবো না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রতি আমার নির্দেশনা হলো নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। কেউ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশন গঠন প্রক্রিয়ার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, বৈঠকে পুলিশ কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে আল্লাহ দিলে পুলিশ কমিশন হয়ে যাবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech