Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমছে : তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি

  • ১২:১৮ পিএম, রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কার্তিক মাসের শেষ দিকে এসে সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে উত্তরে হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ভোর থেকেই তৈরি হচ্ছে শীতের আবহ। তাপমাত্রা দ্রুত কমছে, কুয়াশাও পড়তে শুরু করেছে।

রবিবার ৯ নভেম্বর সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। যা গতকাল ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও ভোরের দিকে ঠান্ডা বাড়ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে এ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দিন ছোট হওয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকালে দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত অনুভূত হয়েছে, বিশেষ করে উত্তরে বেশ ঠান্ডা পড়ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে এমনকি সেটা বিস্তৃত হবে দেশের অন্যান্য অঞ্চলেও।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech