শিরোনাম :
১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী ট্রাম্পের ‘পা ভেঙ্গে’ দেয়ার হুমকি ইরানি সেনাপ্রধানের হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১ ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় কভার্ড ভ্যানের নিচে প্রাণ গেল আইইউবি ছাত্রের বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়ন বৈধ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু : ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ঢাকায় শীতের আমেজ: আবহাওয়া শুষ্ক থাকতে পারে

  • ১০:৪৫ এএম, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
কার্তিকের শেষ লগ্নে সারাদেশের মতো ঢাকাতেও লেগেছে শীতের ছোঁয়া। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা নেমেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ১৪ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আজ আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech