শিরোনাম :
হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের জরুরী নির্দেশনা- বি রেডি ক্যাম্পেইনে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল: ক্ষতিগ্রস্ত ২২ হাজারের বেশি যাত্রী

দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

  • ০৮:৫৫ পিএম, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

তিনি আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভের’ এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

শুক্রবার ১৪ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সপ্তম ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে’ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আঞ্চলিক এই সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর বাংলাদেশ পঞ্চম সদস্য হিসেবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, অন্তর্বর্তীকালীন সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার বিবেচনায় গুরুত্ব দিচ্ছে এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের সভাপতি নির্বাচিত হয়েছেন। সার্ককে পুনরুজ্জীবিত করতে জোরালোভাবে কাজ করছেন তিনি।

এর আগে চীনের কুনমিংয়ে চীন-ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলের অংশগ্রহণের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতা লালনে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রচেষ্টা, নয়াদিল্লির কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ সেটিরই ধারাবাহিকতা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech