শিরোনাম :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ছিটমহল বিনিময়ের ১১ বছর: বাসিন্দারা এখন কেমন আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থ: জামায়াত আমির স্পেনের সেউতায় অভিবাসন প্রত্যাশীদের ঢল- ৫৭ মরদেহ উদ্ধার, দুই সীমান্তে সেনা মোতায়েন

খতমে নবুওয়ত মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার ঢল

  • ০১:০৮ পিএম, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খতমে নবুওয়ত মহাসম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা দেখা গেছে।

শনিবার ১৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মহাসম্মেলনকে কেন্দ্র করে আলেম-ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান এক জনসমুদ্রে রূপ নেয়। সরেজমিনে দেখা গেছে—উদ্যানের প্রতিটি প্রবেশপথে মানুষের ঢল, ভেতরে কানায় কানায় পূর্ণ ময়দান।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, নিজস্ব যানবাহনে, বাসে এবং মেট্রোরেলে সম্মেলনস্থলে পৌঁছান।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসে পৌঁছেছেন।

তিনি জানান, বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন— জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

এতে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন— হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অর্ধশতাধিক বিশিষ্ট আলেম।

আয়োজক কমিটি জানায়, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় বৈশ্বিক আলেমসমাজের ঐক্যের প্রতীক এই মহাসম্মেলন লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক দৃশ্য তৈরি করেছে।

মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech