শিরোনাম :
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়ন বৈধ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু : ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে হারিকেন লালার তাণ্ডবে ভারী বৃষ্টিপাত সম্মিলিত ইসলামী ব্যাংকের একক পথচলা শুরু রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ ৬ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আকাশ আজ পরিষ্কার থাকতে পারে: বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা

  • ১০:২৪ এএম, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। এতে করে শীতের অনুভূতি খানিকটা বেড়ে যেতে পারে। একইসঙ্গে এ সময়ের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

শনিবার ২২ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে ।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ঘনীভূত হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech