Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

৩ ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তি: ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ারের ১৯ ইউনিট

  • ০৯:১৩ পিএম, মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন বড় আকারে রূপ নিয়েছে।

মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে।

আগুন লাগার তিন ঘণ্টা পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের সঙ্গে নিয়ে ১৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলেও রাত সাড়ে ৮টার পরও বস্তির বিভিন্ন স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

আগুন ছড়িয়ে পড়ায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের ঘর-বাড়ি ও সম্পদ পুড়তে দেখে অনেকেই স্তব্ধ হয়ে গেছেন, কেউ চিৎকার করে কাঁদছেন।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডে ঘটে। প্রায় প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে; যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায়।

চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন লেগে অন্তত ডজনখানেক ঘর পুড়ে যায়। এছাড়া, গত বছরের ২৪শে মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল বস্তিটি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech