শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড: ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

ধামরাইয়ে মধ্যরাতে পার্কিং করে রাখা বাসে আগুন

  • ১২:৩৫ পিএম, শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টার সময় সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে রেখে চলে যান চালক। কিছুক্ষণ পর স্থানীয়রা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরবর্তীকালে বাসচালকও স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন, যোগ করেন শামসুল হক।

চালকের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে গেছে। এতে ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। রাত ১২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাঁচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech