শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪, নিখোঁজ ৮০ জন

  • ১১:৩৪ এএম, শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে মৌসুমি ঝড় ও টানা বর্ষণে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন অন্তত ৮০ জন।

শুক্রবার ২৮ নভেম্বর দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বিএনপিবির কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহারিয়ান্তো বলেন, আজ দুপুর পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জন মারা গেছে এবং ৪২ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, দ্বীপটির আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রায় আরও ২৩ জন মারা গেছে।

দেশজুড়ে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি এখনও জটিল হয়ে আছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech