Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে দোয়া মাহফিল

  • ০৮:২১ পিএম, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদুর রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মীরা।

শহীদ হায়দার আলী হাদু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশী।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ হাটখোলা জামে মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।

চট্টগ্রামেও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম প্রেসক্লাব, বিএনপি ও যুবদলসহ বিভিন্ন সংগঠন।

সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার পাশাপাশি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।

এছাড়া, চট্টগ্রাম-৯ আসনের বাকলিয়া থানাধীন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম। নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এ. কে. খান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেকান্দর, আহ্বায়ক হাজী মোহাম্মদ ইমরান, সদস্য সচিব মহিউদ্দিন মিজানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নগরীর পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সোমবার দুপুরে পতেঙ্গা মদিনাতুল উলামা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সিনিয়র সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, আনোয়ারুল আজিম সবুজ, ওয়াসা শ্রমিক দল নেতা বেলায়েত হোসেন, আবু জাফর ও মো. শাহজাহান প্রমুখ।

অন্যদিকে আজ বগুড়া জেলা বিএনপির উদ্যোগে চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় গরু সদকা, কোরআন খতম ও অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়।
সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের আয়োজনে বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতমের পর দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মো: মনোয়ার হোসেন।

দোয়া মাহফিল শেষে গরীব, অসহায়দের মধ্যে মাংস বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা বিএনপি নেতা এড. আব্দুল মতিন মন্ডল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech