শিরোনাম :
টাইগারদের চাপ সামলে অজিদের শক্ত প্রতিরোধে: রোমাঞ্চকর চতুর্থ দিনের অপেক্ষা সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও চারা বিতরণ নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভোমরা বন্দরে ১ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে ১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না: ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী যুবলীগের দুই ভাই গ্রেপ্তার ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু: সামিট এফএসআরইউ থেকে বাড়ছে সরবরাহ অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস

আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

  • ১১:০৩ এএম, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার ১৩ ডিসেম্বর প্রকাশিত পূর্বাভাসে এ কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অদিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে৷ একইসঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

এ সময় ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাত–দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকলেও আবহাওয়ার সামগ্রিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech