Breaking News:


শিরোনাম :
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশের উত্তরাঞ্চল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু বৃষ্টির দাফন দাদাবাড়ী মাদারীপুরে : বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র সচিব চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত : এইচআরডব্লিউ

  • ০৯:১৬ পিএম, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এসব হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর ও ভয়াবহ আঘাত।।

শুক্রবার ১৯ ডিসেম্বর (স্থানীয় সময়) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ এই মন্তব্য করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯ ডিসেম্বর বাংলাদেশে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় দুর্বত্তরা। এসব সহিংসতা এমন এক সময়ে ঘটছে, যখন দেশটি দীর্ঘ স্বৈরশাসনের পর গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

এইচআরডব্লিউ আরও বলছে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা ও চলমান রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের নাগরিক পরিসরকে সংকুচিত করছে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়াচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেভাবে জনতার সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা রোধে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী এমনকি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদেরও ঝুঁকির মুখে ফেলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech