শিরোনাম :
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক টানা বৃষ্টি আর ওপারের পাহাড়ি ঢলে বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকেই কার্যকর এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাইতিকে ৩-০তে উড়িয়ে দারুণ জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতা: চার আসনে ছাড় দিল বিএনপি  

  • ০৮:৫৭ পিএম, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি-নেতৃত্বাধীন জোটের সংগে নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম ৪টি আসন পেয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে। যে সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না।

জমিয়ত নেতাদের মধ্যে আমির উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২), মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪) আসনে ছাড় দিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত অপরিবর্তনীয়, যারা এর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

এর আগে বিএনপি তিনশ আসনের মধ্যে ২৭২ আসনে ইতোমধ্যে দলের প্রার্থীদের নাম দুই দফায় ঘোষণা করেছে। বাকী ২৮ আসনের মধ্যে ৪টি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপি নির্বাচনী সমঝোতা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে জমিয়তে ওলামায়ে ইসলাম, বাংলাদেশ আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। আমরা তাদের আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করছি যে তাদের এ উদ্যোগ যেন সফল হয়।

বিএনপি মহাসচিব জানান, উনারা (জমিয়তে উলামায়ে ইসলাম) দলের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ মার্কায় নির্বাচন করবেন।

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করেন। জনগণ যারা ভোটার আছেন, ওই সমস্ত এলাকায় তারা খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন।

জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি আস্থাভাজন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech