শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!

  • ১০:৫৫ এএম, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: তারেক রহমান, ফেসবুক

।।বিকে রিপোর্ট।।
দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের আকাশে প্রবেশ করার পর আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ফেসবুক পোস্টে তারেক রহমান একটি ছবি যুক্ত করে লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

এর আগে আজ ভোর ৫টা ১৫ মিনিটে তিনি ‘ফেরা’ শিরোনামে আরও একটি পোস্ট দেন। সেই ছবিতে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বসে নথি পড়তে দেখা যায়।

সিলেট অবতরণের পর লিখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!

লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বুধবার স্থানীয় সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে বুধবার রাতে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে সেখানে প্রবাসী বাংলাদেশিরা তাকে বিদায় জানান।

তারেক রহমানকে বহনকারী বিমানটি আজ সকালে সিলেটে যাত্রা বিরতি শেষে ঢাকার পথে রওনা হয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে, প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে বিমানবন্দর এলাকা এবং পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষ জমায়েত হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত বেড়েই চলেছে। সেখানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বড় ধরনের গণ-সংবর্ধনার প্রস্তুতি নিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech