Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

দেশের মাটিতে তারেক রহমান, মালা দিয়ে বরণ করলেন শ্বাশুড়ি, স্বাগত জানালেন সিনিয়র নেতৃবৃন্দ

  • ০১:০২ পিএম, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: ভিডি থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অবশেষে মাতৃভূমিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঢাকায় পা রাখলেন তিনি।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন জুবাইদা রহমানের মা তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। টেলিভিশন ফুটেজে তারেক রহমানকে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে ফুলের মালায় বরণ করতে দেখা যায়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর তাকে বরণ করে নেন স্বজন ও দলের নেতাকর্মীরা।

এরপর বিমানবন্দরে তারেক রহমানকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা।

বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকার ৩০০ ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে সরাসরি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকার ৩০০ ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে সরাসরি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এর আগে সিলেটে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২০২)

এর আগে বুধবার ২৪ ডিসেম্বর লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech