শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯ জন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএলের দ্বাদশ আসর

  • ০৯:৪২ পিএম, শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
আজ পর্দা উঠল বিপিএলের দ্বাদশ আসরের। নানা বিতর্ক ও সমালোচনা সঙ্গে করেই শুরু হলো এবারের বিপিএল।

শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছে। পরে হয় কোরআন তিলওয়াতও।

এরপরে শহীদ ওসমান হাদীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সবাই।

পরক্ষণেই হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শুরুর দিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘নিরাপত্তার’ দোহাই দিয়ে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি।

তবে সবকিছু হলেও আলোচনায় বিপিএলের ট্রফি। কারণ মাঠে দেখা যায়নি ট্রফিটাই! বিশ্বের অন্যান্য সব টুর্নামেন্টের শুরুতে ট্রফি নিয়েই শুরু হয় খেলা। তবে বিপিএল ক্ষেত্রে দেখা গেল উল্টো।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা রয়েছে, এখনো না পৌঁছানোর কারণেই উদ্বোধনী দিন দেখা যায়নি ট্রফি। যে কারণে ক্যাপ্টেনস ডেও হয়নি গতকাল।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে চলমান ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের মোকাবিলা করবে।

এদিকে টুর্নামেন্ট শুরুর একদিন আগে গতকাল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে।

এবারের বিপিএলে কমেন্ট্রি বক্সে থাকছেন দেশি-বিদেশি জনপ্রিয় ধারাভাষ্যকাররা। সেই প্যানেলে আছেন– ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান এবং রমিজ রাজা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech