Breaking News:


শিরোনাম :
তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানি মন্ত্রী সোমবার থেকে সারাদেশে হামের টিকা পাবে শিশুরা ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ: বিজ্ঞপ্তি এ মাসেই খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি জ্বালানি তেলের দাম বাড়লো: অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন ঢাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে : বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পূর্বঘোষিত ৩ জানুয়ারি মহাসমাবেশ স্থগিত করল জামায়াত

  • ০৮:৩৬ পিএম, রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে মহাসমাবেশ ডেকেছিল, সেটি স্থগিত করেছে দলটি।

রবিবার ২৮ ডিসেম্বর বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরার দাবিতে ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech