শিরোনাম :
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪ জন, নিখোঁজ ৮ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

  • ০৯:০২ পিএম, সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ আজ উদ্বেগ প্রকাশ করেছে।

একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপের ওপরও গুরুত্বারোপ করেছে ঢাকা।

সোমবার ৫ জানুয়ারী পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব ধরনের বিরোধ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে। আটকের পরপরই বিচারের জন্য তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, আটককৃতদের মার্কিন বিচারের মুখোমুখি করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech