শিরোনাম :
আজ ৮১তম জাতিসংঘ দিবস খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির রিয়াদসহ সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা জারি মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিশ্বব্যাপী সাইবার সতর্কতা দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে,কোথঅও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের জন্য সার্কুলার জারি: সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ

  • ০৯:০৪ পিএম, বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
বিদেশ ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় রোধে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ৭ জানুয়ারী স্বচ্ছতা নিশ্চিত ও অতিরিক্ত ফি আদায় বন্ধে কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)- ২০১৮’ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা প্রবাসে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা অনুযায়ী বিদেশি মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবেন।

প্রতিটি বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে তা যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এবং অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল দ্বারা তা নিশ্চিত করতে হবে।

এছাড়া মানি চেঞ্জারদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এন্ডোর্সমেন্ট ফি স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকের কাছ থেকে আদায়কৃত প্রতিটি ফি’র বিপরীতে লিখিত রসিদ প্রদান করতে হবে এবং ভবিষ্যৎ অডিট ও তদারকির জন্য আদায়কৃত ফি’র সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে।

ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২)- এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং মুদ্রা বিনিময়ের সময় তারা যেন নির্বিচারে সার্ভিস চার্জের শিকার না হন, তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech