শিরোনাম :
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত অষ্ট্রেলিয়া বাংলাদেশ ওয়ান ডে সিরিজ: প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫০০০ কোটি টাকার বিশেষ তহবিল, ঋণ মিলবে ৯% সুদে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে, বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

কাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা- জামায়াতে ইসলামীর আমির

  • ০৭:১৫ পিএম, সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার ১২ জানুয়ারি দুপুর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জামায়াত আমির একথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের আমির বলেন, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।

ইইউ গত নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবেন? জানতে চাইলে জামায়াত আমির বলেন, এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবেন। তারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কাভার করবেন।

দেশের স্বার্থে নির্বাচনের পরে খোলা মনে বসতে চান। তবে এর সঙ্গে আবার শর্ত জুড়ে দিলেন। জানতে চাইলে জামায়াতে ইসলামীর আমির বলেন, নিঃশর্ত কেন হবে? আরেকজনের দায় জোর করে আমি কেন কাঁধে নেব। আমরা তো দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই।

প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। এই প্রশাসনকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি তারা বদলাবেন। অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech