Breaking News:


শিরোনাম :
পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • ১০:০৫ পিএম, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. খলিলুর রহমান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে স্বাগত জানান এবং ঢাকায় পূর্ববর্তী দায়িত্ব পালনের সময়ে এবং ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্রিস্টেনসেনের অনেক অবদানের কথা স্মরণ করেন।

ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, তার বর্তমান মেয়াদকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এক ঘণ্টাব্যাপী বৈঠকে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের প্রতি সহায়তা, অভিবাসন বিষয়ক ইস্যু, যেমন— ভিসা বন্ড ও বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো, বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ এবং আঞ্চলিক বিষয়ে সাধারণ উদ্বেগসমূহ।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচন ও ব্যাপক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech