Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্য উপদেষ্টা

  • ১০:৫৪ এএম, সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে- বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রবিবার ২৫ জানুয়ারী রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা শেষে এ সব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, ভোক্তা পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন যে, পণ্যের দাম গত বছরের মতো স্থিতিশীল থাকবে এবং কিছু ক্ষেত্রে আরও কমতে পারে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানি ও উৎপাদনের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে আমরা বাজার নিয়ে আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় গড়ে প্রায় ৪০ শতাংশ আমদানি বেড়েছে।

এই বিশ্লেষণের ভিত্তিতে তিনি আশা প্রকাশ করেন, এ বছর বাজার পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল থাকবে।

বাজারে কারসাজির বিষয়ে তিনি বলেন, সরকার প্রতিদিনই বাজার মনিটরিং করছে। বিশেষ করে রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই এবং বিনিময় হার স্থিতিশীল রয়েছে। প্রতিযোগিতা বাড়াতে সরকার বাজারে প্রায় পাঁচ লাখ টন দেশীয় রাইস ব্রান অয়েল সংযুক্ত করেছে।

এর ফলে বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে বলে তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech