Breaking News:


শিরোনাম :
শিশু মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা ঘটনায় করা মামলায় আসামি গ্রেফতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু আগামী কয়েক দিনে টিকাদানের শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার: উপদেষ্টা ডা. জাহেদ হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিল ট্রাম্প ঈদুল আজহা উপলক্ষ্যে চামড়া ব্যবসায়ীদের ঋণ বিতরণে নির্দেশ বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ব্রাহ্মণবাড়িয়ায় ভূগর্ভের গভীরে গ্যাস অনুসন্ধানে খনন কাজ শুরু দেশের পাঁচ অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

নির্বাচনী আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি

  • ০৯:৫৬ পিএম, মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের দায়ে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধি ভঙ্গ হয়েছে ১৪৪টি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজের দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, গত ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিধি ভঙ্গে মামলা হয়েছে ৯৪টি। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে মাত্র ১২৮টি আসনে মাত্র ১৪৪টি আচরণবিধি ভঙ্গ হয়েছে। প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রধানের অঙ্গীকারনামা রয়েছে প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থি কাজ করবো না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলব না শতভাগ আচরণবিধি কার্যক্রম হয়েছে। কিন্তু আপনারা রাস্তাঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি? থাকার কারণ হচ্ছে, মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন। সে অঙ্গীকারের বহিঃপ্রকাশ, পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন।

তিনি বলেন, মুখ্য হচ্ছে মাঠেঘাটে আমার পরিবেশটা কী। মাঠেঘাটের পরিবেশটা আমরা বলব যে, এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech