শিরোনাম :
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান হামে আরও ৪ শিশুর মৃত্যু কালিয়াকৈরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লং মার্চ শুরু আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার উত্তরবঙ্গের প্রথম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি ট্রাম্পের -ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা

  • ১০:৩২ এএম, রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছে সরকার।

ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা, অকটেনের দাম ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই নতুন মূল্যহার রবিবার ১ ফেব্রুয়ারী থেকে কার্যকর হবে।

শনিবার ৩১ জানুয়ারি রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।

এছাড়া পেট্রোলের দাম লিটার ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বছরের প্রথম মাসের জন্যও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছিল সরকার।

সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে মাসভিত্তিক জ্বালানি তেলের দাম সমন্বয় করে আসছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech