শিরোনাম :
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ইরানের নৌবাহিনীর ‘ধাওয়া’

  • ০১:৩৭ পিএম, বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জাহাজ আটকানোর চেষ্টা করেছে ইরানের নৌবাহিনী। কিন্তু জাহাজটি না থামায় এটিকে ধাওয়া দেয় ইরানি সেনারা। পরে যুদ্ধজাহাজের সহায়তায় জাহাজটি ‘পালিয়ে’ যেতে সমর্থ হয়।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটিকে দুজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের নৌবাহিনীর সশস্ত্র ছোট জাহাজ মার্কিন পতাকাবাহী জাহাজকে আটকানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত জাহাজটি আটকাতে পারেনি তারা।

সমুদ্র নিরাপত্তাবিষয়ক ফার্ম ভ্যানগার্ড টেক তাদের ক্লায়েন্টদের কাছে এক মেসেজে জানিয়েছে, ৫০ ক্যালিবার মেশিনগান সমৃদ্ধ ইরানের ছয়টি ছোট জাহাজ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ট্যাংকারটির কাছে যায়। ওই সময় ট্যাংকারটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে।

ইরানি নৌ সেনারা মার্কিন জাহাজটির নাবিককে ইঞ্জিন বন্ধ করার নির্দেশনা দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেয়।

কিন্তু ট্যাংকারের ক্যাপ্টেন না থেমে গতি আরও বাড়িয়ে দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এসে ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।

এরআগে ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি বলেছিল, তারা হরমুজ প্রণালীতে ওমানের ১৬ কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech