শিরোনাম :
আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

ইতিহাস গড়ল ইতালি, বিশ্বকাপে পেল প্রথম জয়

  • ১১:০৬ এএম, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

এবারই প্রথমবার ক্রিকেটে কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে ইতালি। আর বিশ্ব মঞ্চে আবির্ভাবের দ্বিতীয় ম্যাচেই গড়েছে ইতিহাস। প্রথম জয়ের স্বাদ পেয়ে গেছে আজ্জুরিরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে ইতালি। ১২৪ রানের লক্ষ্য ১২.৪ ওভারেই পেরিয়ে গেছে দলটি। হারায়নি কোনো উইকেট।

ব্যাট হাতে ইতালির জয়ের নায়ক মস্কা ভাইয়েরা। রান তাড়ায় ব্যাটিং উদ্বোধন করেছেন এ দুই ভাই। জাস্টিন মস্কা ৬০ রানে ও অ্যান্টনি মস্কা ৬২ রানে অপরাজিত ছিলেন।

অথচ ইতালি দলটিতে কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ শিক্ষক। এমনকি দলটির অধিনায়ক ওয়েইন ম্যাডসেন ছিলেন হকি খেলোয়াড়। তবে এ ম্যাচে ছিলেন না তিনিও, প্রথম ম্যাচেই চোটে পড়ে শেষ তার বিশ্বকাপ।

ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইতালি অধিনায়ক হ্যারে ম্যানেন্তি। তবে ব্যাট করতে নেমে নেপালি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি ইতালিয়ান বোলারদের সামনে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল।

৫ রান করে আউট হয়ে যান কুশল বুর্তেল। এরপরও ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৯৩ রান তুলে ফেলেছিল দলটি। দীপেন্দ্র সিংকে (১৭) ফিরিয়ে ধসের সূচনা করেন কৃষাণ কালুগামাগে।

মাঝে ২০ বলে ২০ রান করে আউট হন আসিফ শেখ ও রোহিত পাউডেল করেন ২৩ রান। এছাড়া ২৪ বলে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। আর ১৮ রানে অপরাজিত থাকেন করণ কেসি।

কালুগামাগে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন বেন মেনান্তি। একটি করে উইকেট নেন আলি হাসান, জেজে স্মাটস ও জসপ্রিত সিং।

রান তাড়ায় ৪ ওভারেই ৫০ ছুঁয়ে ফেলে ইতালি। মস্কা ভাইয়েরা দলকে ১০০ রান এনে দেন ১০.৫ ওভারে। ৩৭ বলে ফিফটি পাম জাস্টিন ও অ্যান্টনি ৫০ ছুঁয়েছেন ২৮ বলে।

শেষ পর্যন্ত জাস্টিন মস্কা ৪৪ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৬০ রান। অ্যান্টনি মস্কা ৩২ বলে ৬২ রান করেন। তিনটি বাউন্ডারির সাথে ছক্কা মারেন ছয়টি।

এ জয়ের পর দু’ ম্যাচে এক জয়ে গ্রুপ ‘সি’ এর তৃতীয় স্থানে এখন ইতালি। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের পয়েন্টও ২ ম্যাচে ২। ইংল্যান্ডের পয়েন্টও সমান ২ হলেও রান রেটে ইতালির পেছনে রয়েছে তারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech