শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার ‎৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামায়াত: শফিকুর রহমান দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত : কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ দেশের ১৬ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, রয়েছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ

সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান

  • ১০:২৪ এএম, রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে— এমনটাই জানিয়েছেন তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

সার্ক ইস্যুতে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশই সার্কের উদ্যোক্তা ছিল। তাই স্বাভাবিকভাবেই আমরা চাইব সার্ক পুনরুজ্জীবিত হোক। বিএনপি সরকার গঠনের পর এই বিষয়ে উদ্যোগ নেবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলবে সরকার।

মূলত, গত শতাব্দীর আশিক দশকের শুরুতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের প্রস্তাবনা সামনে আনেন । ১৯৮৫ সালে ঢাকায় সর্বপ্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই সংস্থাটির কার্যক্রম বর্তমানে নেই বললেই চলে। ২০১৯ সালে ইসলামাবাদে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল হয়। সবশেষ প্রায় এক যুগ আগে ২০১৪ সালে কাঠমান্ডুতে বসে সার্কের ১৮তম সম্মেলন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech