শিরোনাম :
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেপালে স্মরণাতীত কালেল ভয়াবহ হড়পা বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ ‎স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার আজ জাতীয় কবির ৫০তম মৃত্যবার্ষিকী গাজীপুরে কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণের কাজে ৫ ইউনিট নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি নেপালে ভয়াবহ হড়পা বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল

  • ০৮:৫৯ এএম, সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে তিহার জেলে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের সময় বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। খবর সামা টিভির।

গত ৪ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের অতিরিক্ত সময় চাওয়ার আবেদন নাকচ করে দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী ৫ ফেব্রুয়ারি তিনি নিজেই তিহার জেলে হাজির হন। 

জেল সূত্র জানিয়েছে, বিকাল ৪টার দিকে তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। এরপর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়।

এর আগে আদালত তাকে ২ ফেব্রুয়ারির আদেশে ৪ ফেব্রুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষের সামনে হাজির হতে বলেছিল। তবে তার আইনজীবী আরও এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। তিনি জানান, রাজপাল যাদব ৫০ লাখ রুপি জোগাড় করেছেন, তবে পুরো অর্থ পরিশোধে কিছুটা সময় প্রয়োজন। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা এ আবেদন খারিজ করে দেন এবং বলেন, সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত ভিত্তি নেই।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছিল। যদিও সে সময়ই তিনি জামিন পান। পরে ২০২৪ সালের জুনে হাইকোর্ট শর্তসাপেক্ষে তার সাজা সাময়িকভাবে স্থগিত করে এবং বাদীপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করার নির্দেশ দেয়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি চলচ্চিত্র নির্মাণের জন্য রাজপাল যাদব এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। সেই টাকা ফেরত দিতে না পারায় ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।

‘ভুলভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘ধামাল’, ‘চুপ চুপ কে’, ‘ফির হেরা ফেরি’ ও ‘কাল হো না হো’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিত রাজপাল যাদবের এ ঘটনায় ভক্তদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech