শিরোনাম :
শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে ডিএমপি’র অভিযানে গ্রেফতার ৫৫০ পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর সারাদিন আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

  • ০৪:১৮ এএম, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতারের নির্দেশ দেন।

তিনি জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের মুখে আছেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক জাকির হোসেন আবেদন করেন, যেখানে বলা হয় নুরুজ্জামান ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তাদের সম্পদ বৃদ্ধি করেছেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা ক্ষমতার অপব্যবহার করে সম্পদের উৎস গোপন বা স্থানান্তর করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, জেল হাজতে থাকা নুরুজ্জামানকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জানুয়ারি রংপুরের জুম্মাপাড়া পোস্ট অফিস এলাকার ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech