শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী

মিশরে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮

  • ০২:৩১ পিএম, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জজিরা এ তথ্য জানিয়েছে। 

মিশরের রাষ্ট্র পরিচালিত আল-আহরাম সংবাদপত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে।

অনলাইনে পোস্ট করা দুর্ঘটনার পরের একটি দৃশ্যে দেখা গেছে, সড়কে একটি পিকআপ দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে যায় এবং পিকআপটির ধ্বংসাবশেষ রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিকআপটি উপকূলীয় পোর্ট সৈয়দ এলাকার মাছের খামারে কাজ করার জন্য স্থানীয় জেলেদের নিয়ে যাচ্ছিল।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে মাদবৌলি বলেন, তিনি পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech