শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

রাশিয়ার সামরিক সক্ষমতা আরও উন্নত করার অঙ্গীকার পুতিনের

  • ১০:৩৮ এএম, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রাশিয়া তার সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করবে এবং এক্ষেত্রে ‘নিউক্লিয়ার ট্রায়াড’ (পারমাণবিক অস্ত্র বহনের তিনটি ভিন্ন মাধ্যম বা ত্রিমুখী সামরিক শক্তি কাঠামো) ‘নিঃশর্ত অগ্রাধিকার’ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় পুতিন এ কথা বলেন। বক্তব্যে তিনি জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের প্রশংসাও করেন। খবর আরটি’র।

পুতিন বলেন, ইউক্রেন সংঘাত থেকে অর্জিত যুদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে রুশ সেনাবাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি রাশিয়ার বিজ্ঞান ও উচ্চপ্রযুক্তি খাতের সহায়তায় সশস্ত্র বাহিনীর সব শাখার যুদ্ধ প্রস্তুতি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ‘নিউক্লিয়ার ট্রায়াডের উন্নয়ন, যা রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করে এবং বিশ্বে কৌশলগত প্রতিরোধ ও শক্তির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, তা আমাদের নিঃশর্ত অগ্রাধিকার হিসেবে থাকবে।’

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে রুশ প্রেসিডেন্টের এ বক্তব্য এলো। 

চুক্তির মেয়াদ শেষ হলেও মস্কো জোর দিয়ে বলেছে, তারা ‘উত্তেজনা বৃদ্ধির দিকে প্রথম পদক্ষেপ নেবে না’ এবং ওয়ারহেডের সংখ্যা বাড়াবে না। তবে শর্ত হলো, যুক্তরাষ্ট্রও একই নীতি অনুসরণ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভবিষ্যৎ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখানোর পর রাশিয়ার সঙ্গে চুক্তিটি নবায়ন হয়নি।

তবে বেইজিং এ প্রস্তাবকে ‘ন্যায্য বা যুক্তিসংগত নয়’ বলে প্রত্যাখ্যান করেছে। চীনের দাবি, তাদের পারমাণবিক ভাণ্ডার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech