শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, এক অভিযানে আটক ২১ এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

ঈদযাত্রায় ট্রেনের কোন তারিখের টিকিট কবে মিলবে

  • ০৭:২৮ পিএম, বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারে সর্বাধিক চারটি করে টিকিট কিনতে পারবেন।

এদিকে, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ বিক্রি করা হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। একইভাবে ৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। 

ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। সেদিন বিক্রি করা হবে ২৩ মার্চের টিকিট। ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।

এবার ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া সহজ হবে বলে আশা করছে সংস্থাটি।

ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার কোনও টিকিট রিফান্ড করা যাবে না। তবে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech