শিরোনাম :
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: মে থেকে জুলাই পর্যন্ত গ্রেপ্তার ৩৯ হাজার আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান হানালেন প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

ট্রাম্প ইরানের ক্ষমতায় ‘ভালো নেতা’ দেখতে চান

  • ১০:৫৮ এএম, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ট্রাম্প জানিয়েছেন, তিনি চান ইরানে একটি ‘ভালো নেতা’ ক্ষমতায় আসুক। সেইসঙ্গে  দেশটির বর্তমান নেতৃত্বের কাঠামোর পুরোপুরি পরিবর্তনও চান তিনি। 

সংবাদমাধ্যম এনবিসির সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, ‘আমরা সেখানে গিয়ে সবকিছু পরিষ্কার করতে চাই। আমরা এমন কাউকে চাই না, যে আবার ১০ বছরের মধ্যে আগের মতো ব্যবস্থা গড়ে তুলবে। আমরা চাই তারা একজন ভালো নেতা পাক।’

তবে সম্ভাব্য সেই নেতাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য উত্তরসূরিদের ওপর নজর রাখছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন, যারা আমার মতে ভালো কাজ করতে পারবেন।আমরা তাদের পর্যবেক্ষণ করছি।’

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

তার মৃত্যর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা। বুধবার (৪ মার্চ)  এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিরাও সংঘাতের মধ্যে নিহত হতে পারেন। 

স্থানীয় সময় বুধবার ট্রাম্প বলেন, ‘তাদের (ইরান) নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। যে–ই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।’

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech