শিরোনাম :
প্রতিবন্ধী তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী বীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত ৫ দিন বিরতি পর আবারও মার্কিন বাহিনীর হামলা :কেশম দ্বীপে এক ইরানি দম্পতি ও এক শিশু নিহত জি-টু-জি চুক্তির আওতায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল : ব্যায় ১৬ হাজার কোটি টাকা তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ত্রিবেদী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ

আজ ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে

  • ১০:২৬ এএম, রবিবার, ৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে। 

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। 

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech