শিরোনাম :
প্রতিবন্ধী তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী বীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত ৫ দিন বিরতি পর আবারও মার্কিন বাহিনীর হামলা :কেশম দ্বীপে এক ইরানি দম্পতি ও এক শিশু নিহত জি-টু-জি চুক্তির আওতায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল : ব্যায় ১৬ হাজার কোটি টাকা তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ত্রিবেদী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

  • ০২:১৩ পিএম, রবিবার, ৮ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রায়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় নার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়া ছয়জন সাহসী ও সফল নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার ৮ মার্চ সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যরিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে খালেদা জিয়াকে এই মরণোত্তর পুরস্কার দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। অদম্য নারীদের এই সংগ্রাম ও সাফল্যের গল্প জনসাধারণের সামনে তুলে ধরা হলে তা নতুন প্রজন্মের নারীদের আত্মবিশ্বাস জোগাতে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিকূলতা প্রতিটি নারীর জীবনেই আসে, কিন্তু যারা সাহসের সঙ্গে সেই বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে পারেন, তারাই সমাজের প্রকৃত আলোকবর্তিকা।

পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম ও ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech