শিরোনাম :
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান

  • ০১:০০ পিএম, বুধবার, ১১ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সিলেট নগরের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি প্রধান ফটকের কাছে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়েছে।

মঙ্গলবার ১০ মার্চ রাত ১১টা ২০ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে বিজিবির প্রধান ফটকের বিপরীত দিকের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

বিষয়টি নজরে আসা মাত্র বিজিবির সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে তৎপরতা শুরু করেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

প্রাথমিকভাবে বিজিবির ধারণা বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।

এর মধ্যে ইলেক্ট্রনিক সামগ্রীর, ফার্নিচারের শোরুম, সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ, মুদির দোকানও রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech