শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

কলকাতার পর এবার ত্রিপুরার হাসপাতালেও বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা

  • ০৬:১৮ এএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

কলকাতার পর এবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন, কলকাতা, ত্রিপুরা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে তারা চিকিৎসা করান। তবে, সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে শীতলতা সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশিদের চিকিৎসাসেবা প্রাপ্তির ওপর প্রভাব ফেলেছে।

এরই মধ্যে কলকাতার জেএন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেয়ার ঘোষণা দিয়েছে। এবার একই ঘোষণা এসেছে ত্রিপুরার আইএলএস হাসপাতাল থেকেও।

আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও বন্ধ করা হয়েছে।

এদিকে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য হাসপাতালগুলোর এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে না, এ ধরনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি।

এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার জেএন রায় হাসপাতাল বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছিল।

প্রসঙ্গত, ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার পতিত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সম্প্রতি সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা সম্পর্ককে আরও তিক্ত করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech