Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল

  • ০১:১২ পিএম, সোমবার, ১৬ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে । এই হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে চলেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যম এমন তথ্য দিয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল।

রবিবার ১৬ মার্চ চলমান এই যুদ্ধে ৫৪তম ধাপে ইসরায়েল এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কয়েক দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিমাণও বেড়েছে।

তবে ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনক পর্যায়ে কমে আসার’ খবর নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত উত্তর ইসরায়েলের একটি স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার বলেন, এর উত্তর হলো ‘না’।

গত বছর ইরানের সঙ্গে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা আগে থেকেই কিছুটা দুর্বল ছিল। বর্তমান সংঘাতে ইরানের টানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করেছে।

বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে ‘ক্লাস্টার ওয়ারহেড’ বা গুচ্ছ বোমা যুক্ত করেছে। এটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে ইসরায়েলের ইন্টারসেপ্টরের মজুত দ্রুত শেষ করে দিচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech