শিরোনাম :
প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ: অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে বন্যাকবলিত দুর্গম এলাকার মানুষের পাশে বিজিবি মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রভিশন না থাকলে ২৬’র নির্বাচন হওয়ারও সুযোগ নেই- ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস

  • ০১:৫০ পিএম, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে দূতাবাস।

মঙ্গলবার ১৭ মার্চ রাতে চীনা দূতবাসের ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ চালিয়ে যাবে তারা।

মঙ্গলবার ঢাকার মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের জন্য ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা উল্লেখ করা হয়।

যদিও ঈদ উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণের আয়োজন যৌথ ছিল না, এটি চীনা দূতাবাসের একক আয়োজন ছিল। আর এখানেই বাধে বিভ্রান্তি।

এদিন, রাতে চীনা দূতাবাস ঈদ উপহার বিতরণ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে। সেই পোস্টের কোথাও যৌথ শব্দটি উল্লেখ নেই, বরং এটি যে চীনের একক আয়োজন সেটি তুলে ধরেছে।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সঙ্গে জামায়াতকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে ঢাকার চীনা দূতাবাস একটি পোস্টের মাধ্যমে তাদের অবস্থান ব্যাখ্যা করেন।চীনা দূতাবাস ব্যাখ্যার পর জামায়াতের পক্ষ থেকে পোস্টটি সংশোধন করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech