শিরোনাম :
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: মে থেকে জুলাই পর্যন্ত গ্রেপ্তার ৩৯ হাজার আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান হানালেন প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করেছে উদ্যোক্তারা : বিজিএমইএ সভাপতি

  • ০২:৩৫ পিএম, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বৈশ্বিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির মতো বহুমুখী চাপের মধ্যেও দেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

বুধবার ১৮ মার্চ রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় নানা সংকটের মধ্যেও বিজিএমইএ সদস্য কারখানাগুলো শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের বেতন, ভাতা ও উৎসব বোনাস পরিশোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে শ্রমিকরা তাদের আইনসম্মত পাওনা বুঝে পেয়েছেন এবং শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সরকার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান এবং দ্রুত ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় করায় উদ্যোক্তাদের তারল্য সংকট অনেকটাই লাঘব হয়েছে। এতে শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিএমইএ’র তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে ৯৯ দশমিক ৯১ শতাংশ কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৯৯ দশমিক ৮১ শতাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কয়েকটি কারখানায় পাওনা পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে, যা আজকের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও প্রায় ৬৪ দশমিক ৩ শতাংশ কারখানা মানবিক বিবেচনায় মার্চ মাসের আংশিক বেতন অগ্রিম হিসেবে শ্রমিকদের প্রদান করেছে।

শিল্পাঞ্চলে যাত্রীদের চাপ কমাতে এলাকাভিত্তিক ধাপে ধাপে ছুটি প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়। ১৭ মার্চ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজ ও আগামীকালের মধ্যে বাকি কারখানাগুলোতেও ছুটি দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech