Breaking News:


শিরোনাম :
পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

  • ০১:২১ পিএম, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে বলে দাবি করেছে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

যদি এ তথ্য নিশ্চিত হওয়া যায়, তবে এটি হবে মার্কিন কোনো এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলারও প্রথম ঘটনা হবে এটি।

এর আগে সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে।

টিম হকিন্স বলেন, যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল। এ ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, রাডার ফাঁকি দিতে সক্ষম পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে একটি অভিযানে অংশ নেওয়ার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

সিএনএন লিখেছে, ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এ যুদ্ধে এই প্রথমবার ইরান কোনো মার্কিন বিমানে আঘাত হেনেছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই এফ-৩৫ বিমান ব্যবহার করছে; এই বিমানগুলোর দাম ১০ কোটি ডলারেরও বেশি।

সূত্র: সিএনএন, মিডল ইস্ট আই

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech