শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

  • ০৯:০৪ পিএম, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আজ সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সারা দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার ২০ মার্চ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

এবারের ঈদ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল এক বিরল সমীকরণ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ শুক্রবার ঈদ পালিত হচ্ছে। সাধারণত সৌদির এক দিন পর বাংলাদেশে ঈদ হয়, সেই হিসেবে কালকের ঈদ নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ছিল।

এদিকে, গত বৃহস্পতিবারই (১৯ মার্চ) আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদ্যাপিত হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের মতো দেশগুলো আগেই শনিবার ঈদের ঘোষণা দিয়েছিল। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদের এই ভিন্ন ভিন্ন সময়সূচি এবারের উৎসবকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech