Breaking News:


শিরোনাম :
মঙ্গল বা আনন্দ নয়, এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল কদমতলীতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন : নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ইরানে ভূপাতিত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স হামে আরও ৬ শিশুর মৃত্যু: আজ থেকে টিকাদান শুরু ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বিনিয়োগে বাধা দূর করার আশ্বাস আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক,মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় সাফ জয়ী অনূর্ধ্ব ২০ দলকে জমকালো সংবর্ধনা মাঝারি তাপপ্রবাহে হাসফাঁস জনজীবন: এপ্রিলে ৪ টি মৃদু ও ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি

  • ১১:৫১ এএম, সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার ২৯ মার্চ রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী হবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী হবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দলটির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশনে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলীকে প্রার্থী করা হয়েছে।

প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে সবকিছু দলীয়করণ করছে।’ এ সময় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। জোটগতভাবে নির্বাচন হবে কি না, তা পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

এর আগে দলের সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, ‘জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় নেমেছে বিএনপি।’ ব্রিফিংয়ে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি জানান তিনি।

অন্য দাবিগুলো হলো উপজেলা পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া যাবে না, যাঁদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি তাঁদের আর মনোনয়ন দিতে পারবে না এবং দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। এ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও দাবি জানায় দলটি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech