শিরোনাম :
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে ‘পিভিটি সোলানা’

  • ১১:০৩ এএম, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার ‘পিভিটি সোলানা’।

সোমবার ৩০ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার বন্দরের ডলফিন জেটিতে জাহাজটি বার্থিং করার পরিকল্পনা আছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর অভিমুখে আসছে।

তিনি জানান, চলমান বৈশ্বিক প্রেক্ষাপট ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও দৃশ্যমান। এই পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জ্বালানিবাহী জাহাজ খালাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শুধু সমুদ্রপথেই নয়, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকেও পাইপলাইনের মাধ্যমে ইতিমধ্যে ৭ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। তবে ৩১ মার্চ ভারত থেকে আরও একটি পার্সেল আসার কথা থাকলেও অফিশিয়াল প্রক্রিয়াগত কারণে সেই জ্বালানি তেল আসবে আরও কয়েকদিন পর।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘গত ৩ থেকে আজ ৩০ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল, গ্যাস অয়েল, বেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ এসেছে। আজ পিভিটি সোলানা আসার কথা রয়েছে। আগামী ৪ এপ্রিল এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আসবে। এর আগে, গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস করে ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে।

বন্দরের সচিব বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা একটি বড় চ্যালেঞ্জ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অগ্রাধিকারভিত্তিতে তেলবাহী জাহাজ ভেড়ানো ও দ্রুত পণ্য খালাসে সব ধরনের সহযোগিতা দিচ্ছি।

বিপিসি ও বন্দর কর্তৃপক্ষের এই তৎপরতাকে দেশের অভ্যন্তরীণ বাজারে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech